৫ ঘণ্টার ব্যবধানে সোনার দামে ফের বড় পরিবর্তন


৫ ঘণ্টার ব্যবধানে সোনার দামে ফের বড় পরিবর্তন













 বছরের শুরু থেকেই চরম অস্থিরতা বিরাজ করছে সোনার দামে। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় বজায় রাখতে গিয়ে দেশের বাজারে ইদানিং ১২ ঘণ্টাও টিকছে না নতুন দাম। রাতে এক দাম নির্ধারণের পর আবার দিনের প্রথম ভাগেই দাম পরিবর্তন করে ফেলছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনকে (বাজুস)।




সোমবার (২ ফেব্রুয়ারি) এই হয়েছে মাত্রা। মাত্রই সকালে নতুন দাম নির্ধারণের পর আবার বিকেলেই সোনার দাম পরিবর্তন করেছে বাজুস। 




এদিন সকাল ১০টা ৪৫ মিনিটে এক লাফে ভরিপ্রতি ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে নতুন দাম কার্যকরের পর বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে আবারও দাম পরিবর্তন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।




এবারের দফায় ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা দাম কমিয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা ঠিক করা হয়েছে।




বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে এই দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে




নতুন মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১ হাজার ৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে।


বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়ের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।







Countdown Timer

Comments

Popular posts from this blog

প্রাচীন রোমের এক ব্যক্তি ছিলেন সাইমন (Cimon)। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়—শাস্তি ছিল ভয়ংকর:

মহিলারা স্বা"মী ছাড়া৩ ব্যা"ক্তির সাথে সহ"বাস কোনো পাপ হবেনা ল"জ্জা নয় জানতে হবেে#বিস্তারিত_কমেন্টে

ইরান যু*দ্ধের মধ্যেই ফের ভাইরাল বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী....see more