এবার এক দিনেই দুই দফায় কমলো স্বর্ণের দাম

 এবার এক দিনেই দুই দফায় কমলো স্বর্ণের দাম



দেশের বাজারে আবার কমেছে সোনার দাম। এবার এক দিনেই দুই দফায় দাম কমানো হয়েছে। এতে এক দিনেই প্রতি ভরি সোনার দাম কমেছে মোট ১২ হাজার ১৪ টাকা। সকালে প্রথম দফায় ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমানোর পর বিকালে আরো ৫ হাজার ৪২৪ টাকা দাম কমানো হয়।


ফলে নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।


সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম বিকাল ৩টা ৪৫ মিনিট থেকেই কার্যকর হয়েছে। আজ মঙ্গলবারও (৩ ফেব্রুয়ারি) একই দামে বিক্রি হচ্ছে সোনা।


বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।


সোনার নতুন দাম—


২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা


২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা


১৮ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৮৭ টাকা


সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।


এদিকে অপরিবর্তিত রয়েছে রুপার দাম।


২২ ক্যারেটের রুপার ভরি ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৬ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৫ হাজার ২০২ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে


Countdown Timer

Comments

Popular posts from this blog

প্রাচীন রোমের এক ব্যক্তি ছিলেন সাইমন (Cimon)। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়—শাস্তি ছিল ভয়ংকর:

মহিলারা স্বা"মী ছাড়া৩ ব্যা"ক্তির সাথে সহ"বাস কোনো পাপ হবেনা ল"জ্জা নয় জানতে হবেে#বিস্তারিত_কমেন্টে

ইরান যু*দ্ধের মধ্যেই ফের ভাইরাল বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী....see more