ইরানি হামলা ইস্যুতে আমিরাতের পাশে ‘পূর্ণ সংহতি’ জানালেন সৌদি যুবরাজ
ইরানি হামলা ইস্যুতে আমিরাতের পাশে ‘পূর্ণ সংহতি’ জানালেন সৌদি যুবরাজ
ইরানি হামলা ইস্যুতে আমিরাতের পাশে ‘পূর্ণ সংহতি’ জানালেন সৌদি যুবরাজ
ইরানের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের প্রতি পূর্ণ সংহতি ও সমর্থন জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। এ বিষয়ে আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি।
আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি জানিয়েছে, ফোনালাপে দুই নেতা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি ভ্রাতৃপ্রতিম দেশের ভূখণ্ড লক্ষ্য করে চালানো ইরানের হামলা নিয়ে আলোচনা করেন।
ফোনালাপে সৌদি ক্রাউন প্রিন্স হামলাগুলোর তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এ ধরনের আক্রমণ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি। একই সঙ্গে তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রতি সৌদি আরবের পূর্ণ সমর্থন ও সংহতির কথা পুনর্ব্যক্ত করেন।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, আমিরাত যেকোনো পদক্ষেপ গ্রহণ করলে তা মোকাবিলায় সৌদি আরব তাদের সব ধরনের সক্ষমতা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে বলে জানান ক্রাউন প্রিন্স।
উল্লেখ্য, ইরানে আজ যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরে ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরানও। এরমধ্যে কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইনেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

Comments
Post a Comment