র্যাব নাম বদলে হচ্ছে 'স্পেশাল ইন্টারভেনশন ফোর্স'
র্যাব নাম বদলে হচ্ছে 'স্পেশাল ইন্টারভেনশন ফোর্স'
বাংলাদেশ পুলিশের বিশেষ বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র্যাবের নাম পাল্টে যাচ্ছে। এর নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফ। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়…
সরাসরি কভারেজ
৪৩ মিনিট আগেএক সপ্তাহে তারেক রহমানের নামে ২৯টি ভুয়া তথ্য ছড়ানো হয়েছে: মাহদী আমিন
বিএনপি'র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিনছবির উৎস,Bangladesh Nationalist Party-BNP
ছবির ক্যাপশান,বিএনপি'র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন
গত এক সপ্তাহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নামে অন্তত ২৯টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও মি. রহমানের উপদেষ্টা মাহ্দী আমিন।
আজ মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্মের প্রতিবেদনে এগুলোর প্রমাণ উঠে এসেছে।
কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তিনি আরও অভিযোগ করেন, "একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা বয়ান পুনরায় ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে এবং একই ভাষা ও একই ধরনের স্লোগান ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে।"
তার মতে, গণমানুষের কাছে বিএনপি'র ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণেই "সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার পথ ছেড়ে ব্যক্তিগত আক্রমণ ও অপতথ্য ছড়ানোর নোংরা কৌশল" বেছে নিয়েছে ওই রাজনৈতিক দল।
মাহদী আমিন আরও জানান, মি. রহমান আগামীকাল নির্বাচনি সফরের অংশ হিসেবে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন।
শেয়ার করুন, এক সপ্তাহে তারেক রহমানের নামে ২৯টি ভুয়া তথ্য ছড়ানো হয়েছে: মাহদী আমিন
এক ঘন্টা আগেদোয়া করবেন যাতে সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী
লিফলেট বিতরণ কর্মসূচিতে ঢাকা-৮ আসনের নির্বাচনে এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবির ক্যাপশান,লিফলেট বিতরণ কর্মসূচিতে ঢাকা-৮ আসনের নির্বাচনে এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী
"দোয়া করবেন যাতে সংসদে গিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি ও পুরো বাংলাদেশ থেকে মাদক উচ্ছেদ করতে পারি। আর যারা সন্ত্রাসী আছে, তাদের প্রত্যেকটার হাত-পা গুঁড়া করে আইনের মধ্যে নিয়ে জেলে আটকায়ে রাখতে পারি," বলেন ঢাকা-৮ আসনের নির্বাচনে এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ মঙ্গলবার সকালে ঢাকার দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
এসময় তিনি নাম উল্লেখ না করে ওই আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে বলেন, "ঢাকা-৮'-এ যে মাদক সিন্ডিকেট রয়েছে এবং মাদক সম্রাট যিনি রয়েছেন, ওনাকে আমরা আহ্বান জানাবো, কর্মীদের হাতে অস্ত্র-মাদক তুলে দিবেন না। সেই কর্মী মাদক খেয়ে পরে আপনার ওপরেই আঘাত করে বসবেন।"
"নির্বাচনের সময়ে কারও হাতে মাদক দেয়, কারও হাতে অস্ত্র দেয়। আপনারা ১২ তারিখ মাদক-অস্ত্রের বিরুদ্ধে ভোট দিবেন। যথেষ্ট সন্ত্রাসী কার্যক্রম হয়েছে। আমরা আর সহ্য করবো না" জানিয়ে মি. পাটওয়ারী আরও বলেন, "আমরা হুমকি পাচ্ছি, আমাদের নাকি মাইর দেওয়া হবে। এবার আসুন, শক্ত হাতে প্রতিহত করবো।"
এর আগে হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে নির্বাচনী প্রচারণায় যাওয়ার পর তার ওপর ডিম নিক্ষেপের ঘটনাকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, "হাবিবুল্লাহ বাহারে মাইর খেয়ে আসছি, এবার মাইর দিবো। কারণ বারবার খাইতে পারবো না। তাহলে তো মারা যাবো। এবার কিছু উত্তম-মধ্যম দিবোও।
শেয়ার করুন, দোয়া করবেন যাতে সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী
এক ঘন্টা আগের্যাবের নাম বদলে এসআইএফ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী
ছবির ক্যাপশান,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী
পুলিশের বিশেষ বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন – র্যাবের নাম বদলানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সন্ত্রাস দমনের জন্য গঠিত এই বাহিনীর নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স – এসআইএফ।
আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।
শেয়ার করুন, র্যাবের নাম বদলে এসআইএফ
২ ঘন্টা আগেবিবিসি বাংলার লাইভ
বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।
আরো পড়তে পারেন: নির্বাচনী প্রচারণায় আক্রমণের নতুন হাতিয়ার এআই দিয়ে বানানো ভিডিও, কী করছে ইসি?
যুক্তরাষ্ট্র ও ভারত বাণিজ্য চুক্তিতে সম্মত হলেও ট্রাম্প আর মোদীর ভাষ্যে 'ফারাক'
গাড়ি রিকুইজিশন 'আতঙ্ক,' সরকারি গাড়ি রেখে ব্যক্তিগত গাড়ি কেন?
গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে।
বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।

Comments
Post a Comment